পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মহিপুর বন্দরের প্রধান সড়কের উপর মানববন্ধন হয়। বৃহস্পতিবার বেলা এগারোটার সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, ইসলামী শাসনতন্ত্র শ্রমিক আন্দোলন মহিপুর থানা শাখা সাধারন সম্পাদক মোঃ মহিবুল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সকল বক্তার বক্তব্যের মূল বিষয় ছিল করোনাকলীন সময় যথাযথ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত কল্পে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় সারাদেশে স্কুল
কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।